24

অবিবাহিত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাত অপছন্দীয়।

ইমাম যুহরি ও মুহাম্মাদ বিন মুসলিম

মারদূদ

মারফু’

80

1 bs সনদ :

حدثنا محمد بن بشر عن أبي رجاء عن عثمان بن خالد عن الزهري

মতন:

عن شداد بن أوس وكان قد ذهب بصره قال: زوجوني فإن رسول الله ﷺ أوصاني أن لا ألقى الله أعزبا.

অনুবাদ:

শাদ্দাদ বিন আউস রাযিআল্লাহু আনহু বলেন, আমাকে বিবাহ দাও। রাসূলুল্লাহ ﷺ আমাকে অবিবাহিত অবস্থায় আল্লাহ সাথে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন।

তাখরীজ:

মুসান্নাফ ইবনে আবি শায়বাহ হা/১৬১৫৬।

2 bs সনদ :

أخبرنا أحمد بن عبد الله بن يونس قال حدثنا مندل عن أبي رجاء الجزري عن عثمان بن خالد عن محمد بن مسلم

মতন:

قال شداد بن أوس، وكانت له صحبة، زوجوني فإن رسول الله ﷺ أوصاني أن لا ألقى الله عزبا

অনুবাদ:

শাদ্দাদ বিন আউস রাযিআল্লাহু আনহু বলেন, আমাকে বিবাহ দাও। রাসূলুল্লাহ ﷺ আমাকে অবিবাহিত অবস্থায় আল্লাহ সাথে সাক্ষাৎ করতে নিষেধ করেছেন।

তাখরীজ:

তাবাকাত ইবনে সা’দ হা: ৬৪৩৮।

হুকুম:

যঈফ।

হাদীসটি সম্পর্কে নুকতা:

1

উভয় সনদের রাবি উছমান বিন খালিদ মাজহুল রাবি।

2

প্রথম সনদের রাবি ইমাম যুহরির সাথে সাহাবি শাদ্দাদ রাযিআল্লাহু আনহুর সাক্ষাত অপ্রমাণিত।

3

দ্বিতিয় সনদের রাবি মিনদাল যঈফুল হাদিস।